Friday, 3 July 2015

0

যে প্রশ্নের উত্তর মেলা ভার, 
সে প্রশ্নের উত্তরই মানুষ সবচেয়ে বেশি করে খোঁজে....

ঐ বৃষ্টিধারা সে তো আমার নয় 
বৃষ্টি শুধু মেঘের ব্যথা বয় 
মেঘ দলের বন্ধু সে যে মেঘের মেঘদূত 
আমার বন্ধু কেউ হল না আজো 
আমার মত কেউ কি আমায় বোঝো 
তোমরা সবাই আলোয় থাক , 
আমি একা আঁধারের রাজপুত 

তাই তোমার প্রতি বৃষ্টি আমার অনেক অভিমান 
দিলাম আড়ি তোমার জলে করব না আর স্নান 

মেঘের ব্যথায় বৃষ্টি যখন অশ্রু হয়ে ঝরে 
আমারও যে ভেজা চোখে কাউকে মনে পড়ে 
কারো জন্য বুকের ভেতর ভীষণ পিছুটান 
তবু আমি একাই ভাল থাকুক ব্যবধান 
তাই তোমার প্রতি বৃষ্টি আমার অনেক অভিমান 
বুকের ভেতর কান্না শুরু চোখে অবসান..... 

বৃষ্টি যদি শুধুই মেঘের বন্ধু হয় তবে 
একাকীত্বই না হয় আজ আমার বন্ধু হবে 
আমি থাকব স্মৃতি হয়ে আঁধার অভিজ্ঞান 
বৃষ্টি বাঁচুক মেঘের মাঝে করুক মেঘের ধ্যান 
তাই তোমার প্রতি বৃষ্টি আমার অনেক অভিমান 
থাকো তুমি মেঘের কাছেই ঢাকো অংশুমান....
0

তুমি দূরে আছো

তাই বেঁচে গেছো
তুমি তো পারনা জানিতে
কি অনুরাগে (!!!)
মনে সাধ জাগে
তোমার চুল ধরে টানিতে..

অণুকাব্য-৩

0
সহস্র যোজন দূরে থেকে
আকাশের তারারাও জানে
কি ব্যথা বুকে চেপে রেখে
দূরে থাকি চাপা অভিমানে

Thursday, 2 July 2015

অনুকাব্য-২

0


কেউ বাসেনি, কেউ বাসেনি ভাল
কষ্ট আমার হৃদয় গহন ছুঁ'লো
কেউ বোঝেনি কথার ফাঁকেও চুপ
কেউ দেখেনি রক্তে পোড়াই ধূপ....

অনেক অভিমান

0


ঐ বৃষ্টিধারা সে তো আমার নয় 
বৃষ্টি শুধু মেঘের ব্যথা বয় 
মেঘ দলের বন্ধু সে যে মেঘের মেঘদূত 
আমার বন্ধু কেউ হল না আজো 
আমার মত কেউ কি আমায় বোঝো 
তোমরা সবাই আলোয় থাক , 
আমি একা আঁধারের রাজপুত 

তাই তোমার প্রতি বৃষ্টি আমার অনেক অভিমান 
দিলাম আড়ি তোমার জলে করব না আর স্নান 

মেঘের ব্যথায় বৃষ্টি যখন অশ্রু হয়ে ঝরে 
আমারও যে ভেজা চোখে কাউকে মনে পড়ে 
কারো জন্য বুকের ভেতর ভীষণ পিছুটান 
তবু আমি একাই ভাল থাকুক ব্যবধান 
তাই তোমার প্রতি বৃষ্টি আমার অনেক অভিমান 
বুকের ভেতর কান্না শুরু চোখে অবসান..... 

বৃষ্টি যদি শুধুই মেঘের বন্ধু হয় তবে 
একাকীত্বই না হয় আজ আমার বন্ধু হবে 
আমি থাকব স্মৃতি হয়ে আঁধার অভিজ্ঞান 
বৃষ্টি বাঁচুক মেঘের মাঝে করুক মেঘের ধ্যান 
তাই তোমার প্রতি বৃষ্টি আমার অনেক অভিমান 
থাকো তুমি মেঘের কাছেই ঢাকো অংশুমান......
0
কিছু মানুষ অবহেলা করলে, মনটার যত্ন না নিলে তীব্র কষ্ট লাগে, প্রবল অভিমান হয়। 
আবার কিছু মানুষ এ আদর, যত্নগুলোই করলে লাগে ভয় আর অস্বস্তি। ক্ষেত্রবিশেষে বিরক্তিও।
কেউ কেউ দূরে গেলে ভাল লাগেনা আর কেউবা কিনা কাছে আসলে...

© 2013 iPRESS. All rights resevered. Designed by Templateism